আজ সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-সুইডেন

বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
নারী বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন।
এদিকে জাপানকে ২-১ গোলে ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করেছে সুইডেন।
জাপানের বিদায়ের মধ্য দিয়ে নিশ্চিত হল এবারের নারী বিশ্বকাপ উঠছে নতুন কারো হাতে।

