শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৬

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ৯:৪৯ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৬

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে সোনাপুর-সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের বিমানবন্দরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক র‌্যালি ও আলোচনা সভায় যাচ্ছিল। যাত্রা পথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুগন্ধা বাসের কমপক্ষে ২৬ জন যাত্রী আহত হয়। লাল সবুজ পরিবহনের বাসটিও সুবর্ণচর উপজেলা থেকে একই কর্মসূচিতে দলায় নেতাকর্মিদের আনার জন্য যাচ্ছিল।  

খবর পেয়ে সুধারম ও চরজব্বর থানার পুলিশ সদস্যরা এবং সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য আহতদের মধ্যে নজির আহমদ, জাহাঙ্গীর, মজিদ, সামছুদ্দিন, ইউসূফ আলী, রফিক উল্যাহ, আকবর হোসেন, হানিফ, জহির ও সফি আলমসহ ২০ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তবে কতজন আহত হয়েছে এ বিষয়ে পরে জানানো হবে বলেও তিনি মন্তব্য করেন।