বঙ্গবন্ধু হত্যার আন্তর্জাতিক কুশীলব ছিল যুক্তরাষ্ট্র: শাহিন

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জেলার সদর উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব হুগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান শিপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন, সহসভাপতি হাসানুর রহমান প্রমূখ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শিহাব উদ্দিন শাহিনের আয়োজনে কাঙ্গালি ভোজে অংশ নেয় দুস্থ, এতিম, অসহায় ও দলীয় নেতাকর্মীরা। শোক দিবসে জেলার সদর ও সুবর্ণচর উপজেলায় ২৩টি গুরু জবাই করে কাঙ্গালি ভোজের আয়োজ করেন শিহাব উদ্দিন শাহিন।

