শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ৯:১১ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ন
৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে জেলা শহর মাইজদীতে সরকারি ম্যাটস’র সামনের সড়কে ক্লাস বর্জন করে মনাববন্ধন পরবর্তী স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে ম্যাটস শিক্ষার্থী গাফফার, মোশারফ, রাসেল, মাহবুব ও আজগর বলেন, বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমা ধারীদের বিগত এক যুগ ধরে কোন সরকারী নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নাই।

যার ফলে সারা দেশের সকল সরকারী- বে-সরকারী ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবী সমূহ আদায় না হওয়া পযর্ন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলানো সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

পরে ৪দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা সিভিল সার্জন ও সরকারী ম্যাটস’র অধ্যক্ষ বরাবর স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা।