বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ক্রিমিয়ায় চালানো এস-২০০ মিসাইল হামলা ঠেকাল রাশিয়া

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ৮:০০ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ক্রিমিয়ায় চালানো এস-২০০ মিসাইল হামলা ঠেকাল রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাতে ক্রিমিয়ার ওপর ইউক্রেনের চালানো এস-২০০ মিসাইল হামলার সময় সঙ্গে সঙ্গে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো শনাক্ত করে আকাশেই ধ্বংস করে দেয়।

ইউক্রেনের এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ১২ আগস্ট ক্রিমিয়া সেতুতে দুই দফা মিসাইল হামলা চালিয়ে ছিল ইউক্রেন।সেবারও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলা প্রতিহত করেছিল।

উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে নেয় রাাশিয়া।এর পর থেকেই ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব শুরু হয়।