শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জনগণ হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চায়না: শাহজাহান

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ৮:১১ অপরাহ্ন আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
জনগণ হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চায়না: শাহজাহান

শনিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার পদত্যাগ এবং প্রতিহিংসার বিচারে বন্দী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নোয়াখালী জেলা বিএনপি ও সহযোগী গঠনগুলো এ পদযাত্রার আয়োজন করে।  

জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে বলেন, এ জালিম সরকার মাওলানা দেলেয়ার হোসাইন সাঈদীর জানাজা থেকে মানুষকে বঞ্চিত করেছে। এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেনা, এই সরকারের পতন অনিবার্য। হাসিনা সরকারের আয়ু নেই। এ সময় তিনি প্রয়োজনে নেতাকর্মিদের শাহাদাতের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেন।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে পদযাত্রায় বক্তব্য রাখেন, নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমূখ।  

এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল প্রমূখ উপস্থিত ছিলেন।