নতুন ৬ সদস্যের নাম ঘোষণা ব্রিকসের, নেই বাংলাদেশ

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোটের শীর্ষ সম্মেলনে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবকে এ নতুন জোটে অন্তর্ভুক্ত করে তাদের নাম ঘোষণা করা হয়।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জোটের শীর্ষ সম্মেলনে নতুন পূর্ণ সদস্যদের নাম ঘোষণা করেন।
আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে।

