বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ৮:৪১ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

তাসকিন-রাবেয়া দম্পতির কোলজুড়ে এসেছে আরও এক কন্যাসন্তান। এর আগে এক পুত্র ও কন্যাসন্তান ছিল তাদের।

বুধবার (২৩ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসুবক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এ সুখবরটি জানান তাসকিন।

তাসকিন লেখেন- ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক দেড়টার দিকে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এ তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।