বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৩, ৮:০৮ অপরাহ্ন আপডেট: ২৩ মে ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

এবার ওয়ানডে সিরিজে দলে একাধিক চমক রেখেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজে তারকা ক্রিকেটারদের একটি বড় অংশকে পাঠাচ্ছে না কিউরা।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে এনজেডসি।

১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে ৩২ বছর বয়সী এই ফাস্ট বোলারকে।বিশ্বকাপের সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টদের মতো শীর্ষ সারির খেলোয়াড়দের বিশ্রামে রাখা হয়েছে।

নিউজিল্যান্ডের ১৫ সদস্যের ওয়ানডে দলে আছেন-

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্‌নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।