মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ছুটি নিতে চান সাকিব

প্রকাশ: ২৩ মে ২০২২, ৩:৪০ পূর্বাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৪৮ পূর্বাহ্ন
উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ছুটি নিতে চান সাকিব
ছুটির ব্যাপারটি অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি সাকিব। তবে টেস্ট সিরিজ খেলতে চান বলে জানিয়েছেন, বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল বলেন, ‘মৌখিকভাবে সাকিব বলেছে একটা ফরম্যাট খেলতে চাইছে না। বিশ্রামের প্রয়োজন। আবার টেস্ট খেলবে সেটাও জানিয়েছে। আমরা এখনো আনুষ্ঠানিক কিছু পাইনি। আমরা তাকে সব ফরম্যাটেই চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। দেখা যাক, সাকিব নিজ থেকে কিছু বলেন কিনা। আপাতত এসব নিয়ে কোনো কথা হচ্ছে না।’ উইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। এজন্য আগামী মাসের শুরুতে উড়াল দেবে দল। ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।