চালক ও যাত্রী সেজে সর্বস্ব লুট: নোয়াখালী শহরে বেপরোয়া ছিনতাইকারী

শুকলা রানী বৈষ্ণবকে সিএনজিতে তোলার পর সিএনজিটি কিছুটা সামনে এসে রুচিকা বেকারীর সামনে দাঁড়িয়ে ড্রাইভার নেমে সিএনজির পিছনের একটি চাকায় সমস্যা করছে বলে পিছনে যায়। এসময় ড্রাইভার পিছনের একজনকে নামতে বলে, পরে পিছন থেকে নামা লোকাটি সিএনজির সামনে বসে এবং ড্রাইভার পিছনে বসলে সামনের লোক সিএনজিটি ড্রাইভ করে পিছনে ঘুরিয়ে উল্টো দিকে যেতে থাকে। এসময় পিছনে থাকা দুই ব্যক্তি শুকলা রানী বৈষ্ণবের দু’হাত আটকিয়ে মুখ চেপে ধরে। এরপরই সামনে ড্রাইভারের পাশে থাকা অপর ব্যক্তি সিএনজি থামিয়ে দ্রুত পিছনে ওঠে শুকলার কোলে বসে যায়, যাতে করে শুকলাকে বাহিরের মানুষ দেখতে না পায়। এসময় শুকলা চেঁচামেচি করতে চাইলে তারা তাঁর গলায় চুরি ধরে উত্তর সোনাপুরের আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মোড় হয়ে অশ^দিয়া ইউনিয়নের ব্রিজ এলাকায় নিয়ে শুকলার কাছে থাকা নগদ প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে শুকলাকে বাড়ি ফিরে যেতে ৪০ টাকা ভাড়া দিয়ে সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে যায়।
শুকলা রানী বৈষ্ণব নোয়াখালী পৌরসভার গোপাই গ্রামের সর্ববা নন্দ বৈষ্ণবের মেয়ে।
একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের পৌর বাজারের সামনে থেকে নোয়াখালী পৌরসভার ০৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান শামীমের গাড়ির ড্রাইভার আবদুল ছাত্তার ওরপে নিজাম উদ্দিন কর্মস্থল থেকে বাড়ি ফিরতে সিএনজিতে ওঠেন। সিএনজিটি শহরের বিশ^নাথ এলাকায় পৌঁছালে শুকলা রানী বৈষ্ণবের মতো সিএনজির ড্রাইভার পরিবর্তন করে পিছনে থাকা দুই ব্যক্তি নিজামের দু’হাত আটকিয়ে মুখ চেপে ধরে। এই সময় ড্রাইভারের সঙ্গের অপর ব্যক্তি সামনে থেকে পিছনে এসে নিজামের কোলে বসে যায়। এসময় নিজাম চিৎকার করতে চাইলে ছিনতাইকারীরা তার মাথায় চোরা দিয়ে আঘাত করে অশ^দিয়া ইউনিয়নের মমিনের দোকানের সামনে নিয়ে তার কাছে থাকা মোবাইল ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়।
আবদুল ছাত্তার ওরপে নিজাম উদ্দিন সদর উপজেলার পশ্চিম অশ^দিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
একই কায়দায়, ওই দিন সিএনজিতে ছিনতাইকারীদের কবলে পড়ে নোয়াখালী পৌরসভার কর্মচারী আবু তাহের ও নোয়াখালী জেলা পরিষদের অফিস সহকারী হেদায়েত উল্যাহও নগদ টাকা ও মোবাইল খোয়ান।
মঙ্গবার (০৫ সেপ্টেম্বর) সুধারাম মডেল থানায় ছিনতাইয়ের ঘটনার বিবরণ তুলে ধরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শুকলা রানী বৈষ্ণব, আবদুল ছাত্তার নিজাম ও আবু তাহের।
জানা গেছে, গত কয়েক মাসে নোয়াখালী শহর এবং শরহতলীর এলাকায় এধরনের বহু ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীদের অনেকেই থানায় অভিযোগ করলেও তা মোবাইল হারানো সাধারণ ডাইয়েরী হিসেবে গ্রহণ করা হয়। এতে আড়ালেই চলে যায় মূল ঘটনা।
এই অপরাধচক্র প্রায় প্রতিদিনই বেপরোয়া ছিনতাই কর্মকান্ড চালাচ্ছে। সিএনজি অটোরিকশাচালক ও যাত্রী সেজে মানুষকে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে আহত করে নির্জন স্থানে ফেলে দেয় উক্ত চক্রের সদস্যরা। এছাড়া রয়েছে অটোরিকশা কিংবা রিকশা ছিনতাই পার্টি, যারা রাতের আঁধারে রিকশা ছিনতাই করে চালককে হত্যা করে সড়কে ফেলে দিয়ে রিকশা নিয়ে পালিয়ে যায়।
এই ছিনতাইকারী চক্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের জোর তদারকি চান শহরবাসী।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এবিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এধরনের ঘটনায় তিনি এখনো কোন অভিযোগ পাননি। তবে অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান এই পুলিশ কর্মকর্তা।

