শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করলেন নোয়াখালীর জেলা প্রশাসক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করলেন নোয়াখালীর জেলা প্রশাসক

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ব্র্যাক নোয়াখালী সদর এলাকা অফিস পরিদর্শনকালে সংস্থার চলমান কার্যক্রমের খোঁজখবর নেন জেলা প্রশাসক।

এসময় ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো: নুরুজ্জামানের সঞ্চালনায় নোয়াখালী জেলায় চলমান ব্র্যাকের কর্মসুচি সম্পর্কে অবহিত করা হয়।

অবহিতকরণ সভায় নোয়াখালী জেলায় কর্মরত ব্র্যাকের বিভিন্ন কর্মসুচির প্রধানগণ উপস্থিত থেকে স্ব-স্ব কর্মসুচি সম্পর্কে জেলা প্রশাসক মহোদয়কে কর্মসুচির চলমান অবস্থার বিস্তারিত উপস্থাপন করেন। এছাড়াও ব্র্যাক জেলা সমন্বয়ক ব্র্যাক সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।

এতে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সাধারণ মানুষের সাথে আরো নিবিড়ভাবে কাজ করতে পরামর্শ দিয়ে ব্র্যাকের প্রতিষ্টাতা স্যার ফজলে হাসান আবেদ সম্পর্কে বলেন, উনি সাধারণ মানুষের কল্যানের কথা মাথায় নিয়ে ব্র্যাক প্রতিষ্ঠা করে গেছেন । যার সুফল দেশের সাধারন মানুষ পাচ্ছেন।

তিনি আরো বলেন মাইগ্রেশন কর্মসুচির মাধ্যমে বিদেশ ফেরতদের নিয়ে কাজের পাশাপাশি বিদেশগামীদের নিয়ে ও সচেতনতামুলক কাজ করার প্রতি আহবান জানান।