বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ব্যাটিং ব্যর্থতাকে দায়ি করলেন সাকিব

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৩, ৩:৪৫ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ন
ব্যাটিং ব্যর্থতাকে দায়ি করলেন সাকিব

এ হারের পেছনের কারণ হিসেবে বাজে ব্যাটিংকে দায়ি করছেন বাংরাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব দলের পুরো ব্যাটিং ইউনিটকেই কাঠগড়ায় তুলেছেন, ‌‘আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি। এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরও ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।’

তিনি বলেন,‘আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং বলা যায়। পাকিস্তান এখন এক নম্বর দল, তাদের দলে তিনজন বিশ্বসেরা বোলার আছে। তারা ভালো করতে পারায় কাজটা সহজ হয়ে যায় ব্যাটারদের। তবে আমরা আমাদের বোলিং বিভাগে ভালো করছি’

আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে হলে সেই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।