শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্বাধীনতার পর থেকে বেহাল সুবর্ণচরের ২ কিলোমিটার সড়ক

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
স্বাধীনতার পর থেকে বেহাল সুবর্ণচরের ২ কিলোমিটার সড়ক

সরেজিমনে গিয়ে দেখা গেছে, কাঁচা ওই সড়কের বেশিরভাগ জায়গাজুড়ে রয়েছে কাঁদামাটি ও পানি। যার কারণে ওই এলাকার শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অনেক কষ্ট পোহাতে হয়। সড়কে পরিবহন চলাচলের অনুপোযোগী হওয়ায় এলাকায় কৃষি উপকরণ সার, বীজ কিংবা উৎপাদিত সবজি ও পন্য বাজারে আনা-নেওয়া করা যায় না। এতে ক্ষেতের ফসলের ন্যায্য মূল্য পায়না কৃষক। সড়কের অভাবে এলাকায় উদ্যোক্তা তৈরীতে এগিয়ে আসছে না কেউ।

স্থানীয় বাসিন্দা আলা উদ্দিন, সামছুদ্দিন, এমরান হোসেন বলেন, সড়কের এমন বেহাল অবস্থার মধ্যেই গত ৫০ বছরের অধিক সময় ধরে উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন ও চর আমানউল্লাহ ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচল করছে। এতে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা, বর্ষাকালে তারা বিদ্যালয়ে আসতে পারে না, পড়ালেখায় মনোযোগী হতে পারে না, যার কারণে শিক্ষার্থী ঝরে পড়ার হারও বেড়েছে এইসব এলাকায়।  

বর্ষাকালে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কৃষকেরা পাচ্ছেনা ফসলের নায্য দাম, চিকিৎসা নিতে বেগ পেতে হয় এখানকার মানুষদের। হাসপাতালে নেওয়া যায় না গর্ভবতী মায়েদের। ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে চরম আকারে।  

দক্ষিণ চর কাজী মোখলেছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের শিক্ষাদান করা হলেও আমাদের শিক্ষার পরিবেশ এখনো ডিজিটাল হয়নি। আমরা বিদ্যালয়ে আসার প্রধান রাস্তাটির বেহাল দশা। সামান্য বৃষ্টির পানিতে রাস্তায় কাঁদা আর পানি জমে থাকায় আমরা বিদ্যালয়ে আসতে অনেক কষ্ট হয়। কখনো কখনো রাস্তায় পড়ে আমাদের বই-খাতা ভিজে যায়। বেশি বৃষি হলে রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসতে পারিনা। তাই আমাদের পড়ালেখার মান নিশ্চিত করতে হলে আগে বিদ্যালয়ে আসার রাস্তাটি পাকা করে দিতে হবে।

দক্ষিণ চর কাজী মোখলেছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়তুন নেসা বলেন, রাস্তাটি বর্ষার মৌসুমে এতটাই খারাপ হয়ে যায়, এতে শিক্ষার্থীদের পাশাপাশি আমরা শিক্ষকরাও বিদ্যালয়ে আসতে কষ্ট হয়। তাই রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. শাহ জালাল জানান, এই সড়কটিসহ আরো কয়েকটি সড়ক পাকাকরণের জন্য উর্ধত্বন মহলে প্রস্তাব পাঠিয়েছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সড়কটি পাকাকরণের কাজ শুরু হবে।
অতিদ্রুত সড়কটি পাকা হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে আসবে গতি, উন্নত হবে স্থানীয়দের জীবনযাত্রার মান এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।