সেনবাগে সরকারের উন্নয়ন তুলে ধরে আওয়ামীলীগ নেতার গণসংযোগ

বৃহস্পতিবার সন্ধ্যায় সেনবাগ পৌরসভা ও সেনবাগ উপজেলার বিভিন্ন এলকায় গণসংযোগে সরকারের উন্নয়ন তুলে ধরে আবারো শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। পরে রাতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নিজের চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করেন।
আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এই উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে জয়যুক্ত করতে আমি বদ্ধপরিকর। আমি আওয়ামী লীগের একজন কর্মী। আগামী সংসদ নির্বাচনে আমি দল থেকে মনোনয়ন চাইব।
তিনি আরও বলেন, শেখ হাসিনার কাছে আমাদের সব তথ্য আছে। কে কে যোগ্য তিনি ভাল করে জানেন। আমি দীর্ঘদিন ধরে গরিব মানুষের পাশে থেকে সেবা করেছি। অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছি, বেকারদের ব্যবসার জন্য দোকানের ব্যবস্থা করেছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি এই কাজ অব্যহত রাখতে চাই। মানুষ আওয়ামী লীগের কাছে নিরাপদ তা সবাইকে জানাতে চাই।
এরআগে আতাউর রহমান মানিক ভূইয়া বিকালে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর বাজার, ফকির হাট, শান্তিরহাট, বীজবাগ, খলিল মিয়ার হাট ও সেনবাগ পৌরসভাসহ বিভিন্ন বাজারে নৌকার পক্ষে গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন। এসময় দলীয় কয়েশত নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রা বের করেন।
এসময় সেনবাগ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

