নোয়াখালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শনিবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা চরমটুয়া ইউনিয়নেরউদয় সাধুর হাট পানা মিয়া টি.এফ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবলুর অর্থায়নে এবং চরমটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ পানা মিয়া টি.এফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও চরমটুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. সোলাইমান হাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চরমটুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবু সুনীল কুমার শীল, নোয়াখালী মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা হায়দার মাহমুদ, ঠেকার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাশেম প্রমূখ।
এতে ২৪ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। জেলার পিছিয়ে পড়া ওই অঞ্চলে শিক্ষা বৃত্তি চালুর দাবি তোলেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

