শচীনকে টপকে কোহলির নতুর রেকর্ড

দ্রুততম ১৩ হাজার রানের ক্লাবে ঢুকতে শচীনের ইনিংস খেলতে হয়েছিল ৩২১টি। আর কোহলি তা করেছেন ২৬৭ ইনিংসে। এছাড়া শচীনের ওয়ানডে শতক ৪৯টি। আর পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে সোমবার কোহলি হাঁকিয়েছেন নিজের ৪৭ তম ওয়ানডে সেঞ্চুরি। মাত্র ২৬৭ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান কোহলি। ৪৭তম ওয়ানডে সেঞ্চুরি করতে শচীনকে অপেক্ষা করতে হয়েছিলো ৪৩৫ ইনিংস পর্যন্ত। শচীনের চেয়ে ১৬৮ ইনিংস কম খেলে দ্রুততম ৪৭টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও এখন কোহলির দখলে।
বর্তমানে কোহলির মোট সেঞ্চুরির সংখ্যা ৭৭টি। শচীনের একশ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হলে, আরও ২৩টি সেঞ্চুরি করতে হবে কোহলিকে।

