বিএনপি না বুঝে সমালোচনা করছে: আইসিটি প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে ইনটেলেকচুয়াল হিস্ট্রি অন স্টার্টআপ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা আইনে গণমাধ্যম বা সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব নয় বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই আইনটি করা হয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। আইনটি যুগোপযোগী এবং ভবিষ্যতের জন্য কল্যাণকর।
তিনি আরো বলেন, জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহীতে স্থাপিত স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডটি বিনামূল্যে কোচিং, মেন্টরিং ও স্টার্টআপ ডেভেলপমেন্ট সার্ভিসের পাশাপাশি প্রত্যেকের জন্য কো-ওয়ার্কিং স্পেস ও বরাদ্দ দেবে।
জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডের আওতায় ৬ মাসব্যাপী কো-অন্ট্রাপ্রেনরশিপ প্রোগ্রাম আয়োজন করা হবে, যার লক্ষ্য নতুন নতুন স্টার্টআপ তৈরি এবং বাজারে লঞ্চ করা। রাজশাহী জেলার অন্তর্গত যেকোনো পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা এ লঞ্চপ্যাড থেকে সুবিধা পাবেন। কোনো স্টার্টআপের ফাউন্ডার বা কো-ফাউন্ডার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার জন্য এ লঞ্চপ্যাড হবে আদর্শ জায়গা।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরউল্লাহ্, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা প্রশাসক শামীম আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক, উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক আবুল ফাত্তাহ মো. বালিগুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী প্রকল্পের উপ-পরিচালক মাহফুজুল কবির, স্টুডেন্ট টু স্টার্টআপ ভেঞ্চারস লিমিটেডের সিইও আশিকুর রহমান রুপক প্রমুখ।

