বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যোগ্যরাই জাতীয় দলে খেলে: সাকিব

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১:০৬ পূর্বাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ২:০০ অপরাহ্ন
যোগ্যরাই জাতীয় দলে খেলে: সাকিব

বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “এখানে ইয়ংস্টার বলতে কিছু নেই। যারা জাতীয় দলে খেলে তারা যোগ্য এই জন্যই খেলে। অভিজ্ঞ–অনঅভিজ্ঞ, নতুন–পুরান এইগুলো নিয়ে চিন্তা করার বিষয় না। দল হিসেবে যদি খেলতে পারি আমাদের জন্য ভালো”

এদিন সাকিবের কথা ছিল অনেকটাই খাপছাড়া। যদিও সব প্রশ্নের উত্তর দিয়েছেন এক কথায়। সেই কথার আড়ালেও ছিল অনেক কথা, কিছুটা যেন ছিল অভিমানও। শ্রীলঙ্কা যাওয়ার আগে যে প্রত্যাশা ছিল দলের কাছে হয়তো তা পূরণ না হওয়ায়।

“সব দায়িত্ব আমার একার না এইখানে। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করবে। ব্যটিং ভালো করতে পারিনি এটা নিয়ে অবশ্যই হতাশ। তারা সেই জায়গায় কাজ করছে। ব্যক্তিগতভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজ করতে পারে তাহলে দল হিসেবে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি থাকবে”– সাকিব

তবে এইবারের টুর্নামেন্টে দলের ওপর নিরাশ হলেও আস্থা হারাচ্ছেন না সাকিব। এবার ভালো করতে না পারলেও বিশ্বকাপে দল ভালো করবে এমনটাই আশাবাদী তিনি।

সাকিব বলেন, “সবাই চেষ্টা করবে আমি জানি। কেউ তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না যেটাতে সে বিশ্বকাপে ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল বিশ্বকাপে ভালো করবে”

শুক্রবার ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় ৩:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।