সরকারের উন্নয়ন তুলে ধরে নোয়াখালীতে লিফলেট বিতরণ

মাস ব্যাপি সরকারের উন্নয়ন প্রচারে লিফলেট বিতরণ কর্মসূচির ৬ষ্ঠ দিনে বুধবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর, জনতা বাজার, দশঘরিয়া বাজার, বদলকোট বাজারে এই লিফলেট বিতরণ করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার প্রত্যেক পাড়া-মহল্লায় সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরে নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে কাজ করার কথা রয়েছে।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়পারী, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকার দেশের ইতিহাসে সর্বোচ্চ উন্নয়ন করেছে। যা বিএনপির লোকজনও স্বীকার করে। কিন্তু আমাদের অনেক মানুষ গ্রামে বসবাস করায় সরকারের মেগা প্রকল্পগুলো সম্পর্কে তাদের ধারণা কিছুটা কম। তাই মানুষের কাছে আমাদের সরকারের উন্নয়নের চিত্র পৌঁছে দিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি মানুষ সরকারের সঠিক সফলতা জেনে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসাবে। এতে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের অগ্রযাত্রা সফল হবে।

