শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু–মিছিল

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৩:২৩ পূর্বাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু–মিছিল


 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চেউয়াখালী বাজারে এই মানববন্ধন ও ঝাড়– মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ঘন্টা ব্যাপি সোনাপুর-আলেকজান্ডার সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন গণপরিবহনের যাত্রীরা।
নির্যাতনের শিকার মো. হোসেন (৩১) উপজেলার চরজব্বর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি এবং একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।  

মানববন্ধনে ইউপি চেয়ারম্যান ও তার সঙ্গীয় সন্ত্রাসীদের বিচার দাবি করে বক্তব্য রাখেন, চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মানিক মিয়া, চরজব্বর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো.বদিউল আলম, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. শাহাজান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছেরাজুল হক প্রমূখ।

বক্তারা বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। চায়ের দোকানে তার অনুসারীদের সাথে কথা কাটাকাটি হয় ওই ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান এডভোকেট তরিকুল ইসলাম বিএসসি এর অনুসারী যুবলীগ নেতা হোসেনের। পরে চেয়ারম্যানের নেতৃত্বে তার অনুসারী রাসেদ, পোল্টি মিজান, সুমন, শাওন, বানু, সোহেল চা দোকান থেকে হোসেনকে গাড়িতে তুলে নিয়ে সদর উপজেলার মান্নান নগর বাজার এলাকায় চেয়ারম্যানের খামার বাড়িতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে এবং দুই পায়ে গুলি করে।

বক্তারা আরো বলেন, ওমর ফারুক চেয়ারম্যান নির্বাচনের পর আরো অনেক ঘটনা ঘটিয়েছে। যারা তার ভোট না করে নৌকার ভোট করেছে, কিছু হলেই তাদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এরপর মারধর করে থানায় দিয়ে দেয়।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক ও তার সঙ্গীয় সন্ত্রাসীদের বিচার দাবি করেন মানববন্ধন ও ঝাড়ু–মিছিলকারীরা।

এদিকে, বুধবার বিকালে নোয়াখালী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ওই যুবককে গুলি ও নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, গত কয়েক মাস ধরে তাঁর ইউনিয়নে কয়েকটি চুরির ঘটনা ঘটে। ওই সব ঘটনার পরিপ্রেক্ষিতে চেউয়াখালী এলাকার বাসিন্দারা মো. হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেন। আটকের পর লোকজনের জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে পিটুনি দিয়ে আটকে রাখেন। পরে খবর পেয়ে তিনি চৌকিদার পাঠিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।