বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৪:১২ অপরাহ্ন আপডেট: ১ মে ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ন
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

শনিবার (১৬ সেপ্টেম্বর) আমাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলস প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্স, বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছেন, ১২ জন যাত্রী ও দুইজন ক্রু সহ বিমানে থাকা সকলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।নিহতদের মরদেহ আনুষ্ঠানিক শনাক্তকরণের জন্য মানাউসে নিয়ে যাওয়া হবে।

আমাজনের গভর্নর উইলসন লিমা মাইক্রোব্লগিং সাইট এক্সে ( সাবেক টুইটার) বলেছেন, ‘শনিবার বার্সেলসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ যাত্রী ও দুজন ক্রু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’

অ্যামাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে ভারী বৃষ্টি ও কম দৃশ্যমানতার সময় বিমানটি বার্সেলোসে নামার সময় রানওয়ে থেকে বেরিয়ে যাওয়ার পর বিধ্বস্ত হয়।

এয়ারলাইন কোম্পানি ‘দ্য মানাউস অ্যারোট্যাক্সি’ উড়োজাহাজ বিধ্বস্তের তথ্য নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

উড়োজাহাজটিতে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে। তবে রয়টার্স এ তথ্য যাচাই করতে পারেনি।