বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মাঝ আকাশে হারিয়ে গেল মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান!

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
মাঝ আকাশে হারিয়ে গেল মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান!

পরে এই বিমানের অনুসন্ধানের জন্য স্থানীয় জনগণের সাহায্য চেয়েছে কর্তৃপক্ষ। তারা বলেছে, আপনারা হয় বিমানটি খুঁজে বের করুন অথবা যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা চিহ্নিত করে খবর দিন।খবর ডেইলিমেইলের।

রোববার বেলা ২টার দিকে সাউথ ক্যারোলাইনার জয়েন্ট বেইজ চার্লসটনের কাছে বিমানটি এই দুর্ঘটনার মুখে পড়ে। মার্কিন মেরিন কোরের এ বিমানটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে আকাশে উড়ছিল বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম ডব্লিউএলটিএক্স জানিয়েছে, বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসার আগে অটো পাইলট সিস্টেম চালু করে দেন। এ কারণে বিমানটি দূরে কোথাও বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানাতে হবে। এতে বিমানটি খুঁজে পেতে সহজ হবে। মার্কিন মেরিন কোর এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানটি অনুসন্ধান করছে।

গতবছর টেক্সাসের কাছে একটি এফ-৩৫ ক্রাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। এতে এই বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় এবং বেশ কিছু বিমান তদন্তের জন্য উড্ডয়ন বন্ধ করা হয়।

মার্কিন বিমান কোম্পানি লকহিড মার্টিন অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান তৈরি করেছে কিন্তু মাঝে মধ্যেই এই বিমানে নানা ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে এবং দিনদিন এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে চলেছে।