শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে এমপির ‘ডিও লেটার’

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ অপরাহ্ন আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে এমপির ‘ডিও লেটার’

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী বেগমগঞ্জে যোগদান করার পর  থেকেই নানা অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েন। তাঁর এমন অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরে গত ৮ আগস্ট নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরে ডিও লেটার দেন। যার নং-ডিও নং-জাসএমপি/২৭০-নোয়াখালী-০৩/২০২৩/১৩০।

ওই ডিও লেটারে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন উল্লেখ করেন- বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী প্রায়ই অধিনস্থ অফিসার, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকদের সাথে অশালিন আচরন করেন। এমনকি তাঁর উর্ধতন কর্তৃপক্ষ  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী  জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথেও অশালিন আচরণ করার অভিযোগ রয়েছে। তিনি প্রায় সময়  নেশাগ্রস্ত থাকেন এবং প্রকাশ্যে ধুমপান করতে দেখা যায়। সেবা প্রার্থী শিক্ষকরা যেকোন সময় কোন তথ্য জানতে চাইলে তিনি খারাপ আচরণ করেন। অন্যান্য শিক্ষক কর্মচারীদের সামনে বিরুপ মন্তব্য করেন। অর্থের বিনিময়ে শিক্ষক বদলি করেন।

শিক্ষা অফিসারের বিরুেেদ্ধ স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার প্রদানের পরও ওই শিক্ষা অফিসার বহাল তবিয়তে থাকায় ক্ষুদ্ধ হয়ে ওঠেছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারীর বিরুদ্ধে নারী কেলেংকারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকাদের সাথে অসদাচরনের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনইচ্ছুক একাধিক শিক্ষক জানান, উপজেলার গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যায়ের সহকারী শিক্ষিকা আফরিন সুলতানার সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন উপজেলা শিক্ষা অফিসার। তিনি ওই স্কুল শিক্ষিকাকে নিয়ে লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে বেড়াতে যান, ওপেন সিক্রেট। সম্প্রতি স্কুল শিক্ষিকা শিক্ষা অফিসারের সরকারী অফিসে শিক্ষা অফিসারের চেয়ারে বসে বিভিন্ন কাজ করতে দেখা গেছে। যাতে পুরো উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে।

বেগমগঞ্জ উপজেলার একাধিক শিক্ষক জানান, বেগমগঞ্জের ইতিহাসে এমন শিক্ষা অফিসার আসেনি। যার চরিত্র ঠিক নেই, তার কাছে আমরা কি আশা করতে পারি। উনার কথা না শুনলে উনি আমাদেরকে নানাভাবে হয়রানি করেন। উপজেলার অন্তত ৪০ জন শিক্ষকের তিনি এক দিনের বেতন  কেটে দিয়েছেন। যা আর কখনো হয়নি। শিক্ষা অফিসার সব সময় উগ্র মেজাজে থাকেন। একজন শিক্ষক বিপদে পড়লে উনার কোন সহযোগীতা পায়না। উনার কাছে কোন নারী শিক্ষক নিরাপদ নয়। আমরা চাই দ্রুত উনাকে এখান থেকে বদলি করা হোক।

এসব বিষয়ে কথা বলতে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারীর অফিসে গিয়ে পাওয়া যায়নি। মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম জানান, এমপি সাহেবের অভিযোগের বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করবো।