মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আইনমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতেই আবেদন করেছেন খালেদা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৯:৪০ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৩:০০ অপরাহ্ন
আইনমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতেই আবেদন করেছেন খালেদা

শনিবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট নিজের চেম্বারে এ কথা বলেন তিনি।

কায়সার কামাল আরো বলেন, আইনমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসার জন্য নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে। আইনমন্ত্রীর এ আহ্বানের প্রেক্ষিতেই আবেদন করেছে খালেদা জিয়ার পরিবার। আবেদনটি এখনো নিষ্পত্তি হয়নি।

তিনি বলেন, জীবন রক্ষার জন্য এখনো সরকারের কাছে মানবিকতা প্রত্যাশা করছে খালেদা জিয়ার পরিবার।

কায়সার কামাল বলেন, সরকার তাকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছে। সরকার নির্বাহী আদেশেই তাকে বিদেশে পাঠাতে পারেন।

এর আগে ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার।

আইনমন্ত্রী আনিসুল হক গেল বৃহস্পতিবার বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়া হবে।