বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৯:৪৬ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচি

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বকাপের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে হেসেখেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ দল। তানজিদ তামিম, লিটন দাসের রানে ফেরা প্রস্তুতি ম্যাচে বড় পাওয়া বাংলাদেশ দলের জন্য। এছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিল্ডিংও নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচি:

বাংলাদেশের বিশ্বকাপ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।