আল আকসা চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছে হামাস

শুক্রবার (১৩ অক্টোবর) বিক্ষোভ সমাবেশের স্থান হিসেবে পবিত্র আল আকসা মসজিদ চত্বরের নাম উল্লেখ করেছে হামাস।
গত ৭ অক্টোবর শনিবার ভোররাতে ইসরাইলে অতর্কিতে হামলা ও অনুপ্রবেশ করে নির্বাচারে হত্যাযজ্ঞ শুরু করেন হামাসের যোদ্ধারা। এই ঘটনার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ওই দিনই বিমান হামলা শুরু করে ইসরাইলের বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ দিনে গাজা উপত্যকায় অন্তত ৬ হাজার বোমা ফেলা হয়েছে।
দুই পক্ষের যুদ্ধে শনিবার থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৩ হাজারের মত হয়ে গেছে। এই নিহতদের মধ্যে ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন এক হাজার ৩ শতাধিক, আর গাজা ভূখণ্ডে নিহত হয়েছেন ১ হাজার ৫ শতাধিক মানুষ।

