শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘বিদ্যালয়কে কলেজে রূপান্তর’: প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ১:০৩ পূর্বাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
‘বিদ্যালয়কে কলেজে রূপান্তর’: প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

সম্প্রতি প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে এসব অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন রাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আশ্রাফুল ইসলাম মাসুদ।

লিখিত অভিযোগে এডভোকেট মো. আশ্রাফুল ইসলাম মাসুদ জানান, রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে কলেজ রূপান্তর করতে গিয়ে কলেজ ভবনের পাশে কোন টেন্ডার ছাড়াই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ম্যানেজ করে নবনির্মিত প্রতিটি দোকান ঘর ভাড়ার নামে প্রতি দোকান থেকে বিল-ভাউচার ছাড়া ৫ লক্ষ টাকা করে ১০০টি দোকান ঘর থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন চক্র।

শুধু দোকান বরাদ্ধই নয়, সম্প্রতি রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করার জন্য কলেজ পর্যায়ে ১৫জন শিক্ষক নিয়োগেও তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এছাড়াও জসিম উদ্দিন পাশর্^বর্তী জোরপূর্বক রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সীল ও স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অবৈধভাবে টাকা উত্তোলন করে নেয় এবং ওই প্রধান শিক্ষককে যৌন হয়রানীর অভিযোগও ওঠেছে জসিম উদ্দিনের বিরুদ্ধে।

এরআগে ২০২১ সালে রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সুবিধা দেওয়ার নামে ওই কেন্দ্রের ৯০০ শিক্ষার্থীর কাছ থেকে ২০০০ টাকা করে গ্রহন করে এই শিক্ষক নামের দুর্নীতিবাজ। বিষয়ে টের পেয়ে তৎকালীন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সামছুন্নাহার ওই কেন্দ্র পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে তার কাছ থেকে মুছলেখা নিয়ে জসিম উদ্দিনকে কেন্দ্র সচিব থেকে অব্যহতি প্রদান করেন। যাহা লিখিতভাবে আপনাকে (জেলা প্রশাসক) অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার।

এছাড়াও প্রধান শিক্ষক জসিম উদ্দিন বিদ্যালয়েল ক্লাস চলাকালীন সময়ে প্রকাশ্যে বিদ্যালয়ে বসে ধুমপান করেন এবং গভীর রাতে বিদ্যালয়ে বহিরাগত মাদকসেবীদের নিয়ে মাদকের আড্ডায় বসেন। এছাড়াও সাম্প্রতিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক ও নৈশ পহরী নিয়োগে মোটা অংকের ঘুষ লেনদেন ও বিদ্যালয়ের অর্থ আত্মসার্থসহ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরো ব্যাপক অভিযোগ রয়েছে।

রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে কোন দুর্নীতি বা অনিয়মের ঘটনা ঘটেনি। প্রতিটি উন্নয়ন কাজ ও নিয়োগ ম্যানেজিং কমিটির সমন্বয়ে রেজুলেশন করে করা হয়েছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান তাঁর হাতে এখনো লিখিত অভিযোগের কপি পৌঁছেনি। অভিযোগ হাতে পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।