বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাজায় আটকা পড়েছেন ১০০০ রুশ নাগরিক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১০:৪২ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ন
গাজায় আটকা পড়েছেন ১০০০ রুশ নাগরিক

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী সদস্য ভাসিলি নেখেনজিয়া এ তথ্য জানিয়েছেন। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।

ফিলিস্তিন ইস্যুতে বুধবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকে এ কথা জানান রাশিয়ার স্থায়ী সদস্য ভাসিলি নেখেনজিয়া।

এসময় তিনি বলেন, ইসরায়েলের অবরোধের মুখে পড়ে চরম মানতের জীবন যাপন করছেন গাজায় আটকে পড়া রাশিয়ার ওই ১ হাজার নাগরিক।

তাদের নিরাপত্তার জন্য দ্রুত গাজার রাফা সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।কারণ, গাজা উপত্যকার ২০ লাখের বেশি মানুষ এখন ইসরায়েলের অবরোধের কারণে চরম জ্বালানি ও খাদ্য শংকটে ভোগছেন। এদের সঙ্গে আটকে পড়া রুশ নাগরিকরাও চরম খাদ্য শংকট ও নিরাপত্তাহীনতায় ভোগছেন।

তিনি আরও বলেন, গাজায় স্থল অভিযানের নামে ‘হত্যাযজ্ঞ’ চালানোর জন্য ইসরায়েল যে পস্তুতি নিয়েছে, রাশিয়া তাতে গভীর উদ্বেগের মধ্যে আছে।
গত ৭ অক্টোবর হামাসের অভিযানের পর গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।মঙ্গলবার রাতে সেখানে একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে ৫ শতাধিক বেসামরিক লোককে হত্যা করেছে ইসরায়েল।