শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সোনাইমুড়ি-চাটখিল উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শন: গরীব-অসহায়রা পেল উপহার

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১০:২৫ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন
সোনাইমুড়ি-চাটখিল উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শন: গরীব-অসহায়রা পেল উপহার
শনিবার সকালে জাহাঙ্গীর আলম সোনাইমুড়ি উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে তার ২১ অক্টোবর থেকে শুরু করে ২৪ অক্টোবর পর্যন্ত চার দিন ব্যাপী শারদীয় দূর্গা মন্ডপ পরিদর্শন, মতবিনিময় ও  গরীব অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন কার্যক্রম শুরু করেন। 

তিনি সোনাইমুড়ি উপজেলার জয়াগ, নদনা, আমিশাপাড়া, সোনাপুর ও সোনাইমুড়ি পৌরসভার ১০টি পূজা মন্ডপ এবং চাটখিল উপজেলার বদলকোট, সাহাপুর, রামনারায়নপুর, খিলপাড়া, চাটখিল পৌরসভার ১২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। 

তিনি সোনাইমুড়ি-চাটখিল উপজেলার ২২টি পূজা মন্ডপে নগদ ১০ লক্ষ টাকা এবং আড়াই হাজার শাড়ি-লুঙ্গি বিতরন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ সোনাইমুড়ি শাখার সভাপতি মানিক লাল ভৌমিক, সাধারন সম্পাদক দীপংকর চক্রবর্তী, উপজেলা হিন্দু- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রতিক বন্ধু দেবনাথ, সাধারন সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু ছায়েম, সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শ্যামল উদ্দিন, দেওটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন শাকিলসহ বিভিন্ন পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও চেয়ারম্যানবৃন্দ।