বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

২ হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১১:৫০ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
২ হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

সেভ দ্য চিলড্রেন গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে গাজায় অন্তত ১০ লাখের বেশি শিশু স্রেফ ‘ফাঁদে’ পড়ে গেছে; যাদের যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই, বিদ্যুৎ নেই, স্বাস্থ্যসেবা নেই, কিচ্ছু নেই। আছে কেবল মুহুর্মুহু বোমা বিস্ফোরণের আওয়াজ।

ইসরায়েলি বোমা হামলায় বিপুল পরিমাণ শিশুর প্রাণ কেড়ে নিয়েছে বলে উঠে এসেছে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে। আন্তর্জাতিক এই সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগত ১৭ দিনের যুদ্ধে গাজায় অন্তত ২ হাজার শিশুকে হত্যা করা হয়েছে। আরো ২৭ জন শিশুকে হত্যা করা হয়েছে পশ্চিম তীরে।’

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়, ‘আমার সংশ্লিষ্ট সব পক্ষকে শিশুদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই প্রচেষ্টার অংশীদার হয়ে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বিমান হামলা গাজায় নির্বিচারে শিশু হত্যা করছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একইসঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।

ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এরপর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই থেকে ইসরায়েলি বিমানবাহিনী অনবরত অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু।