শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে ঢিলেঢালা হরতালে গ্রেফতার ৮৪, ‘শান্তি সমাবেশ করেছে আ'লীগ’

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ৮:৫৩ অপরাহ্ন আপডেট: ৭ মে ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন
নোয়াখালীতে ঢিলেঢালা হরতালে গ্রেফতার ৮৪, ‘শান্তি সমাবেশ করেছে আ'লীগ’

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলার সোনাপুর বাস স্টেশন থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ৯টি উপজেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করতে দেখা যায়। স্কুল, কলেজ ও অফিসমুখী লোকজনও ছিলেন রাস্তায়, খোলা ছিল সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে হরতালে কোনো প্রভাব পড়েনি নোয়াখালীতে।

ভোর বেলা জেলা কয়েকটি স্থানে হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পিকেটিং এর চেষ্টা করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের শক্ত অবস্থানে মাঠ ছেড়ে যায় তারা। জেলার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ছিল। হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতা কর্মিদের শক্ত অবস্থান দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দিবাগত রাতে সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রোববার ভোরে বেগমগঞ্জ উপজেলায় হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। সকাল ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার একটি সড়কে গাছের গুড়ি পেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে হরতাল সমর্থকরা। দুপুর ১টা ১০মিনিটের দিকে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের সড়কে ১৫-২০জন বিএনপির নেতাকর্মি হরতালের সমর্থনে ঝটিকা বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। জেলা বিএনপি অভিযোগ করেছেন, তাদের ২৫জন নেতাকর্মিকে পুলিশ আটক করেছে।  

অপরদিকে, হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বেলা ১১টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।  

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের,  শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট প্রমূখ। এই বিক্ষোভ ও শান্তি সমাবেশে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন ত্যাগী ও অভিমানী নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে।

সকাল থেকে সদর-সুবর্ণচর উপজেলায় নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের নির্দেশে তাঁর কর্মী-সমর্থকরা হরতালের বিরুদ্ধে সতর্ক অবস্থান নেয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, পুলিশ মাঠে রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ৭ জন, হাতিয়া থেকে ১ জন, কোম্পানীগঞ্জ থেকে ৬জন, বেগমগঞ্জ থেকে ১৭জন, সেনবাগ থেকে ১৪জন, চাটখিল থেকে ৪জন, সোনাইমুড়ী থেকে ২১ জন, সুবর্ণচর থেকে ৬ জন ও জেলা গোয়ান্দো পুলিশ (ডিবি) ৮জন সহ মোট ৮৪জনকে গ্রেফতার করে।