নোয়াখালীতে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল-আওয়ামী লীগের অবস্থান, আটক ৩০

এদিকে এই অবরোধকে বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি দাবি করে তা প্রতিরোধে মঙ্গলবার সকালে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল-শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বক্তব্য রাখেন।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, জেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের, মিয়া মো. শাহজাহান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল থেকে অবরোধে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিহত করতে জেলার সদর-সুবর্ণচরের বিভিন্ন পয়েন্টে পাহারায় বসে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের কর্মী-সমর্থকরা।
অন্যদিকে, ইউনাইটেড ল’য়ার্স ফ্রন্ট নোয়াখালী জেলা শাখা মঙ্গলবার বিকালে জেলা আইনজীবি হলরুমে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গত ২৮ অক্টোবর থেকে নোয়াখালীতে গায়েবি মামলা ও গণগ্রেফতার চলছে। তাদের দাবি গত দুইদিনে ১৫টি গায়েবি মামলা দেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এবং ১১০জন নেতাকর্মীকে গ্রেফতার করে গায়েবি মামলার আসামি করা হয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে জানিয়েছেন, বিএনপির ডাকা ৭২ ঘন্টার অবরোধে জেলা বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকায় ৩০জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। জনগনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
অবরোধে নোয়াখালী থেকে দূরপাল্লার কোন পরিবহণ ছেড়ে না গেলেও অবরোধ কর্মসূচি পালিত হয় ঢিলেঢালাভাবে। সকাল থেকে জেলার প্রত্যেক উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা, রিকশা, পিক-আপ, মিনি বাস ও বিআরটিসি বাস চলাচল করতে দেখা গেছে। সড়কে মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

