বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাফা সীমান্ত দিয়ে বিদেশীরা গাজা ছাড়ছেন

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
রাফা সীমান্ত দিয়ে বিদেশীরা গাজা ছাড়ছেন

গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ মিশরের এ ক্রসিং খোলার কয়েক মিনিট আগে, যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব জেমস ক্লিভারলি বলেছিলেন, রাফা ক্রসিং দিয়ে বিদেশি নাগরিকদের প্রথম একটি দল গাজা ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বলেন, ইউকের দলগুলো ব্রিটিশ নাগরিকদের সহায়তা দেয়ার জন্য প্রস্তুত। এটিও অত্যাবশ্যক যে জীবনরক্ষাকারী মানবিক সহায়তা যত তাড়াতাড়ি সম্ভব গাজায় প্রবেশ করতে পারে।

গাজার পাশের রাফাহ ক্রসিংয়ের কিছু ভিডিওতে দেখা গেছে, গেট দিয়ে অসংখ্য মানুষ এবং গাড়ি প্রবেশ করছে। তবে কোনো অ্যাম্বুল্যান্স দেখা যায়নি।

জানা গেছে, কিছু বিদেশি নাগরিক গাজা ত্যাগ করার পাশাপাশি বেশ কয়েকজন আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য মিসরে নিয়ে যাওয়া হবে। এর জন্য অনুমতিও দেয়া হবে।

ইসরায়েলি বিমানবাহিনী অভিযান শুরুর পর ৯ অক্টোবর সীমান্তে গোলা বর্ষণের কারণে রাফাহ ক্রসিং বন্ধ করে দিয়েছিল মিসর।

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের মধ্যস্থতায় গত ২১ অক্টোবর তা খুলে দেয়া হয়। তবে মিসরের পক্ষ থেকে শর্ত দেয়া হয়েছিল, সীমান্তপথ দিয়ে শুধু ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করতে পারবে এবং ফিলিস্তিন থেকে কোনো ব্যক্তিকে এই সীমান্ত দিয়ে মিসরে প্রবেশ করতে দেওয়া হবে না।