নোয়াখালীতে যুবলীগের “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ

আজ দুপুরে নোয়াখালী জেলা যুবলীগের আহবায়ক ঈমন ভট্টের নেতৃত্বে এই তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে মাইজদী গনপূর্ত ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় সমাবেশে জেলা যুবলীগের আহবায়ক ঈমন ভট্ট বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা এই কর্মসূচি পালন করেছি। আগামীতে বিএনপি জামাতের সকল অপরাজনীতি কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা জেলা যুবলীগ প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছি।
এতে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

