অবরোধের প্রতিবাদে নোয়াখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বুধবার সকালে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়েরর সামনে শান্তি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, বিএনপি-জামাত জোট আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ, আগুন সন্ত্রাস ও মানুষ হত্যা করছে। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করলে তার জবাব রাজপথেই দেওয়া হবে।

