শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অবরোধ ভেঙে রাস্তায় গাড়ি বের করায় চালকদের মাঝে খাবার বিতরণ

প্রকাশ: ২ নভেম্বর ২০২৩, ৭:৪৯ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
অবরোধ ভেঙে রাস্তায় গাড়ি বের করায় চালকদের মাঝে খাবার বিতরণ

বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় এলাকায় পাঁচ শতাধিক গাড়িচালক ও হেলপারদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন শাহিন।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজ উল্যা রবি সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

হরতালের পর এবার ঢাকাসহ সারা দেশে চলছে বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি। অবরোধের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই নোয়াখালী জেলা হেডকোয়াটার মাইজদীতে এর  তেমন একটা প্রভাব লক্ষ্য করা যায়নি।

অবরোধের টানা তিন দিনই নোয়াখালীতে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে আবদুল মালেক উকিল প্রধান সড়কে অবরোধ ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বক্তব্য রাখেন।