শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সোনাইমুড়িতে চোরাই স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩, ১০:১৬ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
সোনাইমুড়িতে চোরাই স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৪

শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। অভিযানে পুলিশ  ২ ভরি ১৫ আনা ওজনের একটি ঢালাই স্বর্ণখন্ড গলানো উদ্ধার করে। যাহার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।