বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না: ওবায়দুল কাদের

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথি আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী দুই দিন নিখোঁজ। গয়েশ্বর বাবু বলেছিলেন অলি-গলিতে অবস্থান নেবেন। তারা বসে যাবেন, এখন তিনি কই? রুহুল কবির রিজভী গুহার ভেতরে ঢুকে গেছে। এখন তাদের নেতারা কই?

