সুবর্ণচরে কলেজ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

রবিবার বেলা ১১ টায় মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থিত ডেসিটিনি কলেজ মিলনায়নতনে বই বিতরন অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কৃর্তপক্ষ।
ডেসটিনি
কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন, নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। এতে বিশেষ
অতিথি ছিলেন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ মহি উদ্দিন
চৌধুরী।
আমন্ত্রীত
অতিথির মধ্যে আরো বক্তব্য রাখেন, মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি
সদস্য সামছুল আলম বাহার, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা
উল্যাহ বি.কম, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল চৌধুরী, সমাজ সেবক আবুল বাসার,
ডেসটিনি কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ ফরিদ আখতার, ডেসটিনি কলেজ প্রভাষক
আকবর হোসেন, আলা উদ্দিন বিএসসি প্রমূখ।
বক্তারা
বলেন, প্রত্যান্ত অঞ্চলে এমন একটি কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে কয়েক
গুন, দিন দিন পড়া লেখার মান বৃদ্ধি পাচ্ছে কলেজটিতে। অনেক শিক্ষার্থী
রয়েছেন যারা অর্থাভাবে বই কিনতে পারেন না । অনেকেই আছেন বই সংগ্রহ করতে হলে
শহরে যেতে হয়, নানা কস্ট করতে হয়। মহি উদ্দিন চেয়ারম্যান নিজ অর্থায়নে
১৩৬ জন শিক্ষার্থীকে ফুল সেট বই উপহার দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা
সত্যি অবিশ্বাস্য। ইতিপূর্বে কলেজের উন্নয়ন, পিকনিক, খেলাধুলাসহ কলেজ, উচ্চ
বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানে নিজ অর্থায়নে
অর্থিক সহযোগিতা করে যাচ্ছেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি
উদ্দিন চৌধুরী। এমনভাবে প্রতিটি জনপ্রতিনিধি এগিয়ে এলে শিক্ষাব্যবস্থা আরো
বহুগুন বেড়ে যেতো, পড়াশনায় আরো এগিয়ে আসতো শিক্ষার্থীরা, এমনটাই প্রত্যাশা
সকলের।
মহি উদ্দিন চৌধুরী
বলেন, আমি শিক্ষিত মার্জিত, মাদক সন্ত্রাস মুক্ত ইউনিয়ন ঘঠনে বদ্ধপরিকর।
সেজন্যই আমি শিক্ষা এবং খেলাধুলাকে বেশী গুরুত্ব দিচ্ছি। বর্তমান
প্রধানমন্ত্রী শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। হাজার হাজার স্কুল
জাতীয়করণ, বছরে শুরুতেই বই প্রদান, শতভাগ বৃত্তিপ্রদানসহ শিক্ষাখাতে বিপ্লব
ঘটিয়েছেন বঙ্গকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পার করে
আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সকল অপশক্তির বিরুদ্ধে
দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পরে অতিথিরা কলেজে ১৩৬ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।

