শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের অবস্থান-শান্তি সমাবেশ

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ৬:৫২ অপরাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ২:৫৩ পূর্বাহ্ন
নোয়াখালীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের অবস্থান-শান্তি সমাবেশ

সোমবার (০৬ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সোনাপুর জিরো পয়েন্টসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলার গুরুত্বপূর্ণ সড়কে হরতাল-অবরোধ বিরোধী মিছিল শেষে শান্তি সমাবেশে অংশ নেয় তাঁরা।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের প্রমূখ।

সোনাপুর জিরো পয়েন্টের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা খালেদ মোশারফ সঞ্জয়সহ দলীয় নেতাকর্মীরা।

এসময় বক্তারা বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জ¦ালাওপোড়াও, হত্যাসহ নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে রাজপথে থেকে তাদেকে মোকাবেলা করার হুশিয়ারি দেন।