সোনাপুরে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান-শান্তি সমাবেশ

সোমবার (০৬ নভেম্বর) সকালে সোনাপুর জিরো পয়েন্টসহ আশপাশের এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে হরতাল-অবরোধ বিরোধী মিছিল শেষে শান্তি সমাবেশে অংশ নেয় তাঁরা।
সোনাপুর জিরো পয়েন্টে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, রতন, যুবলীগ নেতা আবু ছায়েদ কাউছার, জেলা ছাত্রলীগ নেতা খালেদ মোশারফ সঞ্জয়সহ দলীয় নেতাকর্মীরা।
এসময় বক্তারা বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জ¦ালাওপোড়াও, হত্যাসহ নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে রাজপথে থেকে তাদেকে মোকাবেলা করার হুশিয়ারি দেন।

