বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ম্যাচ শেষে যা বললেন সাকিব

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩, ৫:৪২ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন
ম্যাচ শেষে যা বললেন সাকিব

তিনি জানান, দলের একজন আমাকে এসে টাইমড আউটের ব্যাপারে অবগত করে। আমি এরপর ম্যাচ আম্পায়ারকে গিয়ে আউটের জন্য আপিল করি। আমার কাছে মনে হয়েছে, প্রতিটি ম্যাচই যুদ্ধ। দলের জয় নিশ্চিত করতে আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। যেহেতু এটা নিয়মের মধ্যেই রয়েছে, আমি তাকে আউটের করার সুযোগ নিতে দ্বিধা করব না। এখানে অনেকে অনেক রকম কথা বলবে। কিন্তু দলের জন্য আমার যা ভালো মনে হয়েছে আমি তা করেছি। এছাড়াও বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের প্রশংসা করেন সাকিব। নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজসহ তরুনদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাকিব।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের কার্যত নিয়মরক্ষার ম্যাচে লড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যদিও উন্মাদনাহীন ম্যাচটিতে রীতিমতো তুমুল উত্তাপ ছড়াচ্ছে। শ্রীলঙ্কার ইনিংসে ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’

অবশ্য বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময়টা ২ মিনিট। ম্যাথিউস এদিন অতিক্রম করে গেছেন দুটিই। যার ফলে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা।

এদিকে সাকিবের এই আউট নিয়ে ক্রিকেট বিশ্ব হয়ে গেছে দুই ভাগে বিভক্ত। কেউ বাংলাদেশ অধিনায়কের সমালোচনা করছেন আবার কেউ তার বুদ্ধিমত্তার প্রশংসা করছেন। তবে আউটের সিদ্ধান্ত দেয়ার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক। এমন আউটের জন্য বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আবেদন করায় তার ওপর তোপ দাগছেন অনেকেই। এই এক ঘটনায় পুরো ম্যাচের চিত্রপটই যেন বদলে গেছে। বিশেষ করে বাংলাদেশ ইনিংসে প্রচুর স্লেজিং হচ্ছে। গ্যালারিতেও লঙ্কান সমর্থকরা সাকিবদের মনোবল ভাঙার চেষ্টার কমতি রাখেননি। এরপর শান্তর সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্যাচ জিতে নেয় টাইগাররা।