শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নোয়াখালীতে নারী সমাবেশ

বুধবার (০৮ নভেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নোয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা ও পৌরসভা মহিলা আওয়ামী লীগের ব্যানারে এই নারী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিন, সাধারণ সম্পাদক রেনু চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমলা আক্তার, সাধারণ সম্পাদক ফরিদা আক্তার, পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাজেরা পারভীন, সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরী বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে নারী জাগরণের অগ্রদূত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নারী সমাজের প্রতি আহব্বান জানান বক্তারা।
সমাবেশে মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও সাধারণ নারীরা অংশ নেয়।

