শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

'অবরোধ নয়, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ চায় মানুষ': মানিক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
'অবরোধ নয়, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ চায় মানুষ': মানিক
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে জেলার সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাটে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহনে বিশাল মিছিল ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় সেনবাগ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষ মরিয়া হয়ে আছেন। সেই জন্য শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচনে জনগনের কোন আপত্তি নাই বলেই তারা বিএনপির ডাকা হরতাল-অবরোধ মানছেন না।

বক্তারা আরো বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিকভাবে উচিত জবাব দেওয়া হবে। আগামীতেও বিএনপি-জামায়াতের যেকোন ধরনের নৈরাজ্যপূর্ণ কর্মকান্ডের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেন বক্তারা।