শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভয়াল ১২ নভেম্বর উপকূল দিবস রাষ্ট্রীয় ঘোষণার দাবি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ভয়াল ১২ নভেম্বর উপকূল দিবস রাষ্ট্রীয় ঘোষণার দাবি

শনিবার (১১ নভেম্বর) রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট কার্যালয়ে ভয়াল ১২ নভেম্বরের কর্মসূচি প্রণয়নকালে তিনি সাংবাদিকদের সামনে এই দাবি তুলে ধরেন।

শিহাব উদ্দিন শাহিন বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল গোর্কির আঘাতের পূর্বে পূর্ব বাংলার উপকূলের মানুষ পাকিস্তানী জান্তাদের কাছ থেকে কোন বার্তা পায়নি। এতে উপকূলের ঘুমন্ত মানুষ ওই  গোর্কির আঘাতের শিকার হয়। সেই দিন উপকূলে নিহত ১০ লাখ মানুষের মধ্যে নোয়াখালীতেও দুই লক্ষাধিক মানুষ প্রাণ হারান। ১২ নভেম্বর আসলেই আমাদের দক্ষিণ জনপদের স্বজন হারানো মানুষের বুক ফাঁটা কান্না থেমে থাকে না। তাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে যায়। সেই ভয়াল ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে অধিষ্ঠিত করেছেন। বর্তমানে দুর্যোগে মৃত্যুর হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

শাহিন বলেন, ভয়াল ১২ নভেম্বরকে উপকূলের মানুষ উপকূল দিবস হিসেবে পালন করে থাকলেও এখনো দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি মিলেনি। নোয়াখালী-ভোলাসহ উপকূলীয় জনপদের মানুষের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে, ভয়াল ১২ নভেম্বরকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে রোববার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট কার্যালয় থেকে শহরের প্রধান সড়কে একটি শোক র‌্যালি বের করা হবে। পরে সোসাইটির ইউনিট কার্যালয়ে নিহতের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।