নোয়াখালীতে আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ

রোববার (১২ নভেম্বর) দুপুরে নোয়াখালী আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের আবদুল মালেক উকিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে মিলিত হয়।
এতে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, আওয়ামী লীগ নেতা ফুয়াদ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু’সহ সহস্রাধিক নেতাকর্মী।
এসময় বক্তারা হরতাল ও অবরোধের নামে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ, হত্যাকান্ডসহ বিভিন্ন সহিংসতার প্রতিবাদ জানান। দলের নেতাকর্মীদের মাঠে থেকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করতে আহ্বান জানান তারা।

