মধ্যযুগীয় কায়দায় অগ্নিসন্ত্রাসে লিপ্ত হয়েছে বিএনপি: জাহাঙ্গীর আলম

তিনি বলেন, শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তাই দেশ ও জনগনের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
বিএনপি-জামাতের দেশব্যাপী ৪র্থ ধাপের ২য় দিনের অবরোধ চলাকালে নোয়াখালীর সোনাইমুড়ি বাইপাস এলাকায় অবস্থান নিয়ে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল শেষে শান্তি সমাবেশে বক্তব্যকালে জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। বিএনপির ডাকা এই অবরোধে নোয়াখালীতে সাধারণ জনমনে তেমন প্রভাব পড়েনি। দূর পাল্লার বাস ছেড়ে না গেলেও জেলার অভ্যন্তরে স্বাভাবিক ছিল যান চলাচল।
এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ি পৌরসভার মেয়র নুরুল হক ভিপি, সোনাইমুড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সায়েম, জেলা পরিষদের সাবেক সদস্য মোশারফ হোসেন দুলাল প্রমূখ।

