শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালীতে ন্যায্য ও বিনামূল্যে সবজি বিতরণ

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালীতে ন্যায্য ও বিনামূল্যে সবজি বিতরণ

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নোয়াখালীর পৌর বাজার এলাকায় জেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রবনার নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ৩০০ শ্রমজীবির মাঝে ন্যায্য মূল্যে বিক্রি এবং ২০০ দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করে।

এসব সবজির মধ্যে ছিল শশা, মুলা, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, ফুলকপি ও বাঁধাকপি।

নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রবনা বলেন, কৃষকের ক্ষেত থেকে সরাসরি শাক-সবজি কিনে তা শ্রমজীবি মানুষের কাছে স্বল্পমূল্যে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। মূলত বাজারে সবজির মূল্য সহনীয় রাখতে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়।

তিনি আরও বলেন, বুধবার এ কর্মসূচির প্রথম দিন আমরা কৃষকের ক্ষেতে গিয়ে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে এক হাজার কেজি সবজি ক্রয় করে তা শ্রমজীবি মানুষদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি এবং দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে বিতরণ করি। ছাত্রলীগের এ কার্যক্রম অব্যাহত থাকবে। মূলত সিন্ডিকেটের মাধ্যমে একশ্রেণির মানুষ নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এ আয়োজন।

ন্যায্য মূল্য ও বিনামূল্যে সবজি পেয়ে খুশি নোয়াখালীর সাধারণ মানুষ।