শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তফসিল ঘোষণা: ৭ জানুয়ারি সংসদ নির্বাচন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ২:১০ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ২:২৬ পূর্বাহ্ন
তফসিল ঘোষণা: ৭ জানুয়ারি সংসদ নির্বাচন

বুধবার (১৫ নভেম্বর) জাতির উদ্দেশে তফসিল নিয়ে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আউয়াল এ ঘোষণা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাইয়ের তারিখ ১ থেকে ৭ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।

এর আগে বিকেলে তফসিল নিয়ে ২৬তম কমিশন বৈঠকে বসেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সকাল ১০টায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিস্তারিত জানান ইসি সচিব। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।